নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে সড়ক প্রসস্তকরণের কাজ সম্পুর্ণ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জে সড়ক প্রসস্তকরণের কাজ সম্পুর্ণ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ পৌর শহরে জনদুর্ভোগরোধে ও জনস্বার্থে  শহরের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত ও খানাখন্দে ভরা সংস্কারহীন সড়কগুলো মেরামত পৌর শহরের রহমতগঞ্জ থেকে কাজিপুরের রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ০২ ডিসেম্বর) সকালের দিকে পৌর রহমতগঞ্জ  সংলগ্ন কাঠের পুলে  আমরা সিরাজগঞ্জ বাসী আয়োজনে মানববন্ধনটি  সঞ্চালনায়  করেন জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ,৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক  সভাপতি  বীরমুক্তিযোদ্ধা মাহফুজার তালুকদার।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, রাস্তার সংস্কারের প্রয়োজন এই  সড়ক দিয়ে সরকারি  প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।  সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। আমি সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন রহমতগঞ্জ থেকে কাজিপুরের রাস্তার সংস্কার একই সাথে সিরাজগঞ্জ বাজার স্টেশন নতুন সংযোগ সড়ক ও সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক প্রশস্তকরণ কাজে ধীরগতি হওয়ায় জনদুর্ভোগ চরম আকারে বৃদ্ধি

পেয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি ও উদাসীনতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা দূর্ঘটনা একটি গাড়ি অপর একটি গাড়ীকে ক্রসিং করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সিরাজগঞ্জ পৌরবাসীসহ সিরাজগঞ্জ শহরমুখী সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে ও জনদুর্ভোগ লাঘবে উল্লেখিত নির্মাণাধীন সড়কগুলো কাজ দ্রুত বাস্তবায়ন ও

সংস্কারহীন সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামতের যাবতীয় ব্যবস্থা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। 

এসময়ে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন,  জেলা বিএনপি সহ- প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ- শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ- তাঁতী বিষয়ক সম্পাদক  আলম, ওয়ার্ড বিএনপি সাবেক  সভাপতি  বীরমুক্তিযোদ্ধা মাহফুজার তালুকদার, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ভিপি সালাউদ্দিন আলাল, বিএনপি সদস্য  মোঃ সেলিম সেখ,মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ছাত্রী মাহেশা আরেফীন সর্ণা,  প্রমুখ।

উল্লেখ্য মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

আরও খবর