বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে চাষীদের উদ্বুদ্ধকরণে পাটচাষী সমাবেশ

সিরাজগঞ্জে চাষীদের উদ্বুদ্ধকরণে পাটচাষী সমাবেশ

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় পাটচাষী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)দীপক কুমার সরকার। এসময় বক্তারা বলেন, সোনালী আঁশের বাংলাদেশ বিশ্ব বাজারে চাহিদার শতকরা ৯০ শতাংশ কাঁচা পাট এবং শতকরা ৬০ শতাংশ পাটজাত পণ্য রপ্তানি করে সর্বোচ্চ পাট রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জাতীয় রপ্তানি আয়ে একক কৃষি পণ্য হিসেবে পাট খাতের অবস্থান দ্বিতীয় এবং মোট জিডিপি’র অবদান ৪.৮৬ শতাংশ। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার, পাট অধিদপ্তর এর সহকারী পরিচালক (সমন্বয়) কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট কর্মকর্তা নাজমুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, সদর উপজেলা পাট কর্মকর্তা মাইদুল ইসলাম লুলুসহ জেলার প্রকল্পভুক্ত সদর, রায়গঞ্জ, কাজিপুর, উল্লাপাড়া, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার ১০০ জন পাট চাষী উপস্থিত ছিলেন।

আরও খবর