নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভা

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভা

সিরাজগঞ্জে জেলা তথ্য অফিস  আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ( এপিএ) ২০২৪-২৫ এর আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক / শিক্ষিকা ও  ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ২৭ নভেম্বর) সকাল ১১ টায় জেলা তথ্য অফিস সিরাজগঞ্জ, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের   আয়োজনে  সিরাজগঞ্জ  সরকারি কলেজে শহিদ শিহাব অডিটোরিয়ামে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভার শুরুতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায়

সঞ্চালনায় করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক  মোঃ শহিদুল ইসলাম তালুকদার। 

আলোচনা সভায়  সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক  ও  তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলো না তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন আর বৈষম্য ও স্বৈরশাসন তৈরি না হয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর  মোঃ সুলতান মাহমুদ,  শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ- উস- সাঈদ,

এছাড়াও আরো বক্তব্য রাখেন, কিনোট স্পিকার মোঃ সাইফুল ইসলাম, এবং সমন্বয়ক মুনতাসির মামুন, ও সজিব সরকার,সহ- কলেজের শিক্ষক/ শিক্ষিকাও ছাত্র -ছাত্রীবৃন্দ, ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

আরও খবর