নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১০ই নভেম্বর আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ঢাকার জিরো পয়েন্টে কর্মসূচির প্রতিবাদে  সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবারে (১০ নভেম্বর) সকাল ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে এক  সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সামনে হতে ইলিয়েট ব্রীজ, এসএস রোড হয়ে বাজার স্টেশন কড়িতলায় সমাপনী পথ সভার বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 

এ সময়ে উপস্থিত  ছিলেন সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সহ-সভাপতি রিকো, যুগ্ম- সাধারণ সম্পাদক জেবরান,

সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখ, শহর ছাত্র দলের আহবায়ক জুবায়ের হোসেন সুমন, সদস্য সচিব পলাশ, থানা ছাত্র দলের আহবায়ক ইকবাল হোসেন জীবন, সদস্য সচিব ওমর ফারুক, ইসলানিয়া সরকারি কলেজ শাখার ছাব্বির হোসেন প্রতিক, রাফি হাসান, সাফিন আহমেদ জিসান সরদার, সৈনিক সেখ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ফয়সাল ইসলাম মারুফ, রোমান আলিফ, ছাত্র দলের সদস্য জুয়েল সেখ, সৌমিক, রেজওয়ান সিয়াম, জহুরুল ইসলাম, প্রমুখ।

জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দলের প্রধান দেশের বাহিরে থেকে বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন উস্কানি মূলক দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা নেতাদের পরামর্শ দিচ্ছেন যাহা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড করার চেষ্টা করলে বাংলার জনগণ তাহা কঠোর হস্তে দমন করার জন্য প্রস্তুত রয়েছে। অনেক আন্দোলন ত্যাগ ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট কে বিদায় করা হয়েছে। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ  সেরাজুল ইসলাম সেরাজ বলেন, এ দেশে আর কোন ফ্যাসিস্ট সরকার আসবে না। ইতিমধ্যে ছাত্রলীগ নামে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনটি কি ভাবে আবার হুমকি দেওয়ার সাহস পায় সেটা আমাদের বোধগম্য হয় না।শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা যে ভাষায় গোপন মিটিং করে ছাত্র-জনতাকে হত্যার ষড়যন্ত্র করেছে,

কারণ এদের বিশ্বাস নেই, এরা মানুষ মারতে দ্বিধা করে না।'

আরও খবর