নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরন ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরন ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (০৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে বি. এ কলেজ রোডে, আমরা সিরাজগঞ্জ বাসী ব্যানারে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান এর  সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জ্বরুরী,  কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে  সবুজ কানন স্কুলের ৯ ম শ্রেণীতে ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ, বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায় তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট অনেক খোঁজা খঁজি করে ব্যর্থ হয়। প‌রে রাজশাহী থেকে ডুবুরি ইউনিট আনা হয়। ঠিক ডুবু‌রি টিম আসতে  আসতে সেই পানিতে পড়া মানুষজন মারা যায়। তাই আমি হুঁশিয়ারি করে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জে ডুবুরি ইউনিট সংযুক্ত কর‌তে হবে অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে। আমরা চাইনা আর কোন মায়ের কোল খালি হোক।

মানববন্ধনে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, আয়কর আইনজীবী এডভোকেট কল্যাণ সাহা

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক রইসী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আইয়ুব আলী,

মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন, সহকারী অধ্যাপক মনিষা বিশ্বাস, সলংগা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, 

প্রমুখ উল্লেখ্য ঃ মানববন্ধনে সিরাজগঞ্জ শহরের স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর