ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, আটক ১

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, আটক ১

পাওয়া টাকা চাওয়ায় সিরাজগঞ্জে রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাক  (৩৫) নামের এক ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সকাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করছে স্বজন ও স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছা পাড়া হাজী রহিম ফ্লাওয়ার মিলের পাশে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আশফাক পৌরসভার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার হাজী আব্দুর রহিমের ছেলে।

নিহতের বড় ভাই রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আমাদের ফ্লাওয়ার মিল থেকে একই এলাকায় এঞ্জেল ফুডস্ নামে বিস্কুট কারখানার মালিক ময়দা নিতে। এইর ধারাবাহিকতায় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার বাকি হয়। এই পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে কারখানার মলিক ও শ্রমিকেরা। পরে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শহরের আবিসিনা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনরা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে বোঝা যাবে এটি হত্যা কি না। এবিষয়ে ওই ফ্যাক্টরির থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর