নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে ১০ থেকে ১৪ বছর কিশোরীকে দেওয়া হবে 'এইচপিভি' ভ্যাকসিন

নারীদের জরায়ুমুখে ক্যান্সার রোধে সিরাজগঞ্জে ১০ থেকে ১৪বছর বয়সী ১লাখ ৫০হাজার ৯২জন কিশোরীকে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন প্রদান করে হবে। ২৪অক্টোবর থেকে ১৮দিন এই ভ্যাকসিনটি প্রদান করে হবে। এর জন্য জেলায় থাকবে ৫হাজার ২১৫ টি টিকাদান কেন্দ্র। 


বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা.নূরুল আমিন এসব কথা জানান । 


তিনি বলেন,সিরাজগঞ্জ জেলায় এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৪ এর লক্ষ্যমাত্রা ১লাখ ৫০হাজার ৯২ জন কিশোরী। এই লক্ষ্যমাত্রার বিপরীতে সিরাজগঞ্জ জেলায় ১লাখ ৫৮হাজার ২০০ডোজ ভ্যাকসিন প্রাপ্ত হয়েছে। জেলায় সর্বমোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ৫হাজার ২১৫ টি। যার মধ্যে স্থায়ী কেন্দ্রের সংখ্যা ১৩টি, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ২হাজার ৮৯০ টি ও কমিউনিটি পর্যায়ে কেন্দ্র ২হাজার ৩১২ টি। এছাড়া দূর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৭৮ টি।


এসময় আরও উপস্থিত ছিলেন,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো.রিয়াজুল ইসলাম,এসআইএমও ডা. মাহমুদুল হাসান ফয়সাল, ইউনিসেফ এর প্রতিনিধি ডা.রফিকুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ইমান আলী ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো.আব্দুল মোতালেব খান,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক,অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

আরও খবর