ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক BREB-PBS একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ও শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও শান্তিপূর্ণভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ১১.০০ টায় জেলা কোট চত্বরের সামনে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আলী আশরাফ মোহাম্মদ সালে এর সভাপতিত্বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক BREB-PBS একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে মানববন্ধন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন, ডিজিএম কারিগরি মোঃ বেলাল হোসেন, লাইন টেকনেশিয়ান মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম ও অপারেশন এন্ড মেনটেনেন্স কৌশিক দেবনাথ সহ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।মানবন্ধনে বক্তাগণ BREB-PBS একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণ সহ উল্লেখিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের আহব্বান জানান। এবং জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি  প্রদান করে শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করেন।

আরও খবর