ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জের পৌর এলাকার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা যেমন পেয়ারা, জলপাই,আম,জারুল, চালতা,আমড়া,লিচু,গাছের চারা বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন,  সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো: ফারুক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত,সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হুমায়ুন কবির। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফি,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রাশেদ কবির সহ অন্যান্য শিক্ষক শিক্ষীকা এবং সকল শিক্ষার্থীরাসহ

আরো উপস্থিত ছিলেন,প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক ও চ্যানেল আই স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন প্রমূখ। 

শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ফারুক হোসেন বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের চারা লাগানোর বিকল্প নেই। বাড়ির ফাঁকা জায়গায়, রাস্তার দুপাশে বেশি বেশি করে গাছের চারা লাগাতে হবে। সকল সামাজিক সংগঠনের পাশাপাশি নিজ উদ্যোগেও গাছের চারা লাগানোর আহবান জানান তিনি।

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপ্রতি রায় বলেন,গাছ আমাদের কে অক্সিজেন দেয়।সুন্দর পরিবেশ ঠিক রাখতে সকলের উচিত একটি করে গাছ লাগানো। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ  জানাই তারা ছাত্রীদের মাঝে গাছ উপহার দেওয়া জন্য।  

এছাড়াও প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক ও চ্যানেল আই স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিনসহ সকল সদস্য বলেন,গাছের চারা রোপন ধারাবাহিকতা আমাদের সব সময়  অব্যাহত থাকবে।

আরও খবর