ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

সিরাজগঞ্জে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের 'শহীদি মার্চ' স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের 'শহীদি মার্চ' স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত।


সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ র‍্যালি ও শহীদের স্মৃতিতে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ০৫ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে শহীদি মার্চ র‍্যালি সিরাজগঞ্জ শহরস্থ বাজার স্টেশন সংলগ্ন শহীদ মিনার হতে শুরু করে মুজিব সড়ক, চৌরাস্তা ও এসএস রোড হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদি মার্চ র‍্যালি  উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা স্মৃতিতে স্বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র ও সমন্বয়ক মোঃ মুনতাসির মেহেদী হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন  ইসলামিয়া সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক যুবাইর আল ইসলাম, সেজান, সালমান জোয়ারদার, ইয়াসির আরাফাত, সজীব সরকার, জুয়েল,

মোছাঃ রাজিতা খাতুন, সাদিয়া সিনহা, সমন্বয়ক রাহাত তালুকদার সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তাগণ বলেন,ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো আজ। এই আন্দোলনে আমরা প্রত্যেকে যারা বেঁচে আছি তাহারা গাজী, আর যারা মৃত্যুবরণ করেছেন তাহারা শহীদ, আমরা একটা স্বৈরাচারীকে সরিয়েছি, মনে রাখতে হবে স্বাধীনতার অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এখনো আমরা সোনার বাংলা করতে পারি নাই, আমাদের সততা নিষ্ঠা, ও আদর্শ দিয়ে সোনারবাংলা গড়তে হবে। ১৬ ই জুলাই এর পর থেকে স্বৈরাচারী সরকার পতনের আগ পর্যন্ত আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি তবুও আমাদের আন্দোলন দাবায়ে রাখতে পারে নাই, শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধতার কারণে, একা পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়, সামনের দিনে আমরা ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ থাকলে যতই বাধা আসুক কোন কাজ হবে না। এখনো পর্যন্ত কিছু দুষ্কৃতকারী দেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই দুষ্কৃতকারীদের রুখে দেওয়ার জন্য, এছাড়াও শেখ হাসিনাকে স্বৈরশাসক উল্লেখ করে তার সমালোচনা করেন। তারা বলেন শেখ হাসিনা ও তার দোষররা নির্বিচারে বহু শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও আহত করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এর সুষ্ঠ তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি। পরিষেশে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আরও খবর