নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে স্মার্ট বয়েজের ৯ম বর্ষপূর্তিতে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্মার্ট বয়েজের ৯ম বর্ষপূর্তিতে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আনন্দ মূখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামাজিক সেবামূলক সংগঠন স্মার্ট বয়েজ এর ৯ম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা ও নৈতিকতায় অবদান রাখায় ১জন শিক্ষককে ‘আদর্শ শিক্ষক’ সম্মাননা প্রদান, এবং তাদের শ্রম ও মেধায় আলোকিত হয় সমাজ। বিনির্মিত হয় সমৃদ্ধ জাতিসত্তা। তাদের দীক্ষায় বেড়ে ওঠে মননশীল প্রজন্ম। মেধা বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতায় ছড়ায় একজন শিক্ষক তাকে নিয়ে এ গুণীজন সম্মাননা প্রদান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বিকেলে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের হরিণা মাস্টারপাড়ায় প্রতিষ্ঠিত কার্যালয়ে স্মার্ট বয়েজের ৯ম বর্ষপূর্তি  উপলক্ষে বৃক্ষ রোপন ও আলোচনা সভা ও  সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট বয়েজের প্রতিষ্ঠাতা আসলাম  উদ্দীন,

একজন বরেণ্য ব্যক্তি আলোকিত সমাজ গড়ার কারিগর হিসেবে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছলিম উদ্দিন বিএসসি কে সন্মাননা হাতে তুলেদেন স্মার্ট বয়েজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসলাম উদ্দিন। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মোঃ ছলিম উদ্দিন বলেন, 'জীবনের বেশিরভাগ সময়ই শিক্ষকতা করে কাটিয়েছি। চাকরিতে থাকাকালীন অনেকে গুরুত্ব দিলেও অবসরের পর আমাদের কথা আর কেউ মনে রাখে না। মুখেই কেবল শিক্ষকের মর্যাদার কথা বলা হয়, বাস্তবে এর কোন প্রয়োগ নেই। অবসর নেওয়ার পর আজকেই প্রথম কেউ আমাকে ডেকে সম্মাননা জানালো।'

স্মার্ট বয়েজের প্রতিষ্ঠাতা আসলাম  উদ্দীন তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান টি স্মার্ট বয়েজের

একটি অনন্য উদ্যোগ। আগে কেউ শিক্ষকদের এভাবে শ্রদ্ধা জানায়নি। অবসর নেওয়ার পর অনেক শিক্ষকই আর্থিক সংকটে থাকেন। তাদের খবর কেউ নেয় না। এক্ষেত্রে আজকের আয়োজনটি অত্যন্ত ব্যতিক্রমী ও প্রশংসনীয়।

এসময়ে উপস্থিত ছিলেন হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভিলেজ ভিশন এর পরিচালক  শরীফ খন্দকার, শিকড় এর পরিচালন মনিরুজ্জামান নুরে এলাহি, সমাজসেবক বাবু অসীম কুমার রায় এবং  আবুল কাশেমসহ স্মার্ট বয়েজের সদস্য,শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, ও স্মার্ট বয়েজের সদস্য, উপদেষ্টা ও স্মার্ট ক্লাসের শিক্ষার্থীদের একাংশ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মহৎপ্রাণ মানবিক সহযোদ্ধা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন। 

আরও খবর