নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ ভাটপিয়ারীতে যমুনা নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জ ভাটপিয়ারীতে যমুনা নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীর দক্ষিণ থেকে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙ্গনে শত শত বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর মাত্র ৪০-৫০ মিটার পর্যন্ত নদী গর্ভে বিলীন হলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত নদী ভাঙ্গন রক্ষা ব্লক সেটিং ভাঙ্গনের কবলে পড়বে। ব্লক  সেটিংয়ে ভাঙ্গন শুরু হলে বিভিন্ন গ্রাম নদী গর্ভে বিলীন হবে।

(৩১ আগষ্ট ২০২৪ইং), শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী থেকে ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত নদী ভাঙ্গন রক্ষা করার জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাটপিয়ারী গ্রামের বিশষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ  জহুরুল ইসলাম দুলাল'র সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচঠাকুরী থেকে খোকশাবাড়ি পর্যন্ত শত শত বিঘা নদীর গর্ভে কৃষি জমি বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে কৃষি জমিতে লাখ লাখ টাকা ইক্ষু নদী গর্ভে চলে গেছে। নদী ভাঙ্গন এখন রোধ করা হলে অচিরেই  আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বাড়িঘর ভাঙ্গনে আমরা এলাকাবাসী নি:স্ব হয়ে যাব। বর্তমান সরকারের অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জরুরীভাবে বর্তমানে ভাঙ্গন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ও ভবিষ্যতে নদী ভাঙ্গণ রোধ করতে স্থায়ী বাঁধের দাবী জানান বক্তারা। মানববন্ধনে এলাকাবাসীর হাজার হাজার নারী পুরুষ, এলাকার মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ইউপি সদস্য আমির হোসেন, সাংবাদিক জাকিরুল ইসলাম সান্টু, শেখ মো: এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক আহমেদ, হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, সেলিম রেজা,মাসুদ রানা, এলাকার মুরুব্বি চাঁদ হোসেন, শহিদুল ইসলাম, ওয়াদুদ বাচ্চু, আনোয়ার হোসেন, আল মাহমুদ, আব্দুস সাত্তার, হায়দার আলী, মনা, নাজমুল ইসলাম, রবিউল, রোমান, আয়নাল, মঞ্জিল, বদি, ইব্রাহিম, আবু সাইদ ও শওকতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো নারী পুরুষ  উপস্থিত ছিলেন।

আরও খবর