বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শিয়ালকোলে বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি, দশ লাখ টাকার মালামাল লুট

শিয়ালকোলে কৃষকের বসতবাড়ীর গেট ও দরজা ভেঙ্গে তিন ভরি সোনা, নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। 


মঙ্গলবাব রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের মল্লিকপাড়ায় এ চুরির ঘটনা ঘটেছে।


জানা যায়, ধুকুড়িয়া গ্রামের মল্লিকপাড়ার কৃষক হায়দার মল্লিক গত শনিবার (২৭ জুলাই) সকালে জমিতে হাল চাষ করতে যায়। জমি চাষের সুবিধায় আইল কাটলে স্থানীয় ছেলেরা বাঁধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে হায়দার মল্লিক মারধরের শিকার হয়। ওই দিন ১২টার দিকে রহমত আলির মোটরসাইকেল যোগে একই মহল্লার মৃত চাঁদ আলীর পুত্র এমদাদুল সরকার শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে জহুরুলের বাড়ীর সামনে পৌঁছলে হায়দার মল্লিক গতিরোধক করে বেধড়ক পেটাতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে শিয়ালকোল ৫'শ শয্যা বিশিষ্ট শহীদ এম মনসুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে পরেরদিন তার বড় ভাই জালাল সরকার বাদী হয়ে একই মহল্লার মৃত আজাহারের পুত্র হাযদার মল্লিকসহ তিনজনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে পুলিশের ভয়ে অন্যত্র থাকায় আজ মঙ্গলবার মধ্যে রাতে বাড়ীতে থাকা হায়দার আলীর দুই মেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় ৮থেকে ১০ জন দেশীয় অস্ত্র ঠেকিয়ে হায়দার মল্লিককে খুঁজতে থাকে। এসময় তাকে ও অন্যান্য সদস্যদের না পেয়ে বাড়ীতে থাকা ট্রাঙ্কের ভিতর নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়। যাওয়ার সময় হায়দারের দেখা পেলে মৃত্যু নিশ্চিত করে চলে যেতেন বলে জানান দুষ্কৃতকারীরা।


এ বিষয়ে হায়দার মল্লিকের বড় মেয়ে খাদিজা বেগম বলেন, জমিতে আইল কাটাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের দুই পুত্রসহ এমদাদুলের আত্মীয় স্বজনেরা মধ্য রাতে দেশীয় অস্ত্র গলায় ঠেকিয়ে বাড়ীঘরে হামলা, নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ তিন ভরির বেশি সোনা নিয়ে যাওয়ার সময় বাবা হায়দার আলীকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে আত্মচিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসে এবং ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষনিক পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আযম তালুকদার বলেন, সৃষ্ট দ্বন্ধ নিয়ে আগামী শুক্রবার বৈঠক বসার কথা আছে। এরই মধ্যে এমদাদুলগংরা থানায় অভিযোগ দিয়েছে। তবে আজকের ডাকাতির বিষয়টি এখনো জানি না। 


সদর থানার এসআই (উপ-পরিদর্শক) সাইফুল ইসলাম বলেন, আগের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। চুরি হওয়ার বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে।

আরও খবর