বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলছে টানা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতিত

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলছে টানা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতিত


কয়েক দফা দাবিতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ১ এর কর্মকর্তা-কর্মচারীরা ২য় দিনের  মতো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। 

মঙ্গলবার ( ২ জুলাই ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ শিয়ালকোল এলাকাস্থ প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন সমিতির কর্মকর্তা  ও কর্মচারীরা । এতে জোনাল অফিস ও  সাব-জোনাল অফিসের দুই শতাধিকের ও বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন।

পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে এ কর্মবিরতির সিদ্ধান্ত নেয়।

এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি ) বেলাল হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার কাজী জসিম উদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) সাজিদুর রহমান, সহকারী হিসাব রক্ষক রায়হান বাসার, লাইন টেকনেসিয়ান আনোয়ার হোসেন, মিটার রিটার কাম ম্যাসেঞ্জার সফিকুল ইসলাম ও  বিলিং সহকারী মহিমা খাতুনসহ প্রমুখ।জানা গেছে, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারি গত ৫ মে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামেন। এ সময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে আলোচনায় বসে বাস্তবায়নের আশ্বাসে তারা সে সময়ে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন। কিন্তু প্রায় দুই মাসেও সমস্যার সমাধান না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফের গতকাল সোমবার  (১ জুলাই) থেকে কর্মবিরতি শুরু করেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ১ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত কর্মচারীরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান আন্দোলনরতরা।

আরও খবর