বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি'র আওতায় অবদান রাখায় স্মারক সম্মাননা প্রদান

সিরাজগঞ্জে সুনামখ্যাত ঐতিহ্যবাহী এনডিপি এনজিওর আয়োজনে উপজেলা পর্যায়ে ৪টি উপজেলার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় কৈশোর কর্মসূচির সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার(২৭ জুন-২০২৪ খ্রীঃ) সকাল ১১ টার দিকে কামারখন্দ উপজেলার বাগবাড়ী ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)এর প্রধান কার্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনডিপি'র নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন খান।


অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আমিনুল ইসলাম, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল ওয়াদুদ সূর্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক আলহাজ্ব তাজ আহমেদ প্রমুখ। 


সিরাজগঞ্জ সদর উপজেলার কৈশোর কর্মসূচির বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় দৈনিক সকালের সময় পত্রিকা'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আজিজুর রহমান মুন্না, সংগীত শিল্পী ও সাবেক ব্যাংকার রেজাউল করিম, সাবেক প্রবীন শিক্ষক ও সমাজ সেবক আলহাজ্ব তাজ মোহাম্মদ, ফয়সাল আহমেদ ফাহিম সম্মাননা স্মারক ভূষিত হন।


এছাড়াও সম্মাননা স্মারক পান, রায়গঞ্জ উপজেলায় সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায়, মাই টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এইচ.এ.মোনায়েম, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন সরকার, সমাজসেবিকা ও শিক্ষিকা মাহবুবা খাতুন, রায়গঞ্জ পৌর কাউন্সিলর, কবি, শিল্পী ওবায়দুল ইসলাম, বেলকুচি উপজেলার সাবেক শিক্ষক ও বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী মোঃ সাইদুর রহমান, যমুনা টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, বিশিষ্ট সংগীত শিল্পী হামিদ মোহাম্মদ, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মুসা হাসেম।


উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এনডিপি কৈশোর কর্মসূচি'র সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ ফজল করিম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, এনডিপি কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার (ইনচার্জ) আরিফা সুলতানা, মুজিবুর রহমান, বাপ্পি সরকার। এসময়ে চন্ডিপুর কিশোর ক্লাবের মেনটর কাওসার ইসলাম রিমন,নুরনগর কিশোরী ক্লাবের মেনটর মুক্তি খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর