নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে ৪ শতাধিক ফেন্সডিলসহ ৩ মাদক কারবারী আটক

সিরাজগঞ্জে ৪ শতাধিক ফেন্সডিলসহ ৩ মাদক কারবারী আটক


সিরাজগঞ্জে চার শত বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সডিল ও দুইটি প্রাইভেটকারসহ ৩ জন মাদক কারবারি কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ মে) সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াক গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. সুমন সরকার জিয়া (৩৭), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রাখালিয়া চালা গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে মো. শাহীন আলম (৪১) ও বগুড়া জেলার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. শহিদুল ইসলাম সোহাগ (৩৯)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে দুইটি প্রাইভেটকার তল্লাশী চালানো হয়। এসময় দুইটি প্রাইভেটকার থেকে ৪০০ বোতল ফেন্সডিলিসহ তিন মাদক ব্যবসায়কে আটক করা হয়। মাদক কাজে ব্যহৃত প্রাইভেটকার দুই জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত আসামী মো. সুমন সরকার জিয়া এর বিরুদ্ধে ১০টি মাদক মামলা ও মো. শহিদুল ইসলাম সোহাগ এর বিরুদ্ধে অন্যান্য আইনে ১টি মামলা আদালতে বিচারাধীন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর