দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ

শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে আজ ব্যক্তিগত উদ্যোগে সিরাজগঞ্জে শ্রমজীবী দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষদের  মাঝে প্রশান্তি এনে দিতে প্রায় এক হাজার বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করেছে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

শনিবার (০৪ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের এস এস রোডের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উক্ত বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

জানা যায় যে, গত ১০ দিন যাবত সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন, কাঠেরপুল এলাকা, মিলন মোড়, এস এস রোড, বানিয়াপট্রি, বাহিরগোলা, কা‌জিপুর মোড় সহ বিভিন্ন মোড়ে মোড়ে এই কার্যক্রম করা হয় এবং চলমান রয়েছে।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু'র অর্থায়নে টানা ১০ দিন যাবত বোতলজাত পানি, খাবার স্যালাইন, শরবত এবং শ্রমিক ও দিনমজুর মানুষদের মাঝে মাথায় পরার জন্য ক্যাপ বিতরণ করা এই কর্মসূচী পালন করে। 

এ সময় সড়কে চলাচলকারী পথচারি ও গাড়ি চালকদের মাঝে প্রতিদিন প্রায় ১, থেকে ১৫'শ মানুষকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন প্রদান করেন।

সাইদুর রহমান বাচ্চু তিনি বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক আবুল মিয়া বলেন, গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ। এই তীব্র তাপদাহের মধ্যে বাচ্চু ভাই নিজে উপস্থিত থেকে আমাদের হাতে হাতে পানি ও খাবার স্যালাইন দিচ্ছে সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য এবং তার পরিবারের জন্য অনেক দোয়া থাকবে। আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে।

এ সময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, থানা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজমুল ইসলাম, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সদর থানা ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন জীবন,সহ স্বেচ্ছাসেবক দল যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর