নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জেলা বিএনপি'র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র উদ্যোগে,পথচারি ও কর্মজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন ক্যাপ বিতরন

জেলা বিএনপি'র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র উদ্যোগে,পথচারি ও কর্মজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন ও ক্যাপ বিতরন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কথাটি সত্য। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা অন্যের উপকার করার জন্য ব্যস্ত থাকেন। মানবতার সেবায় সদা সর্বদা এগিয়ে আসেন বারবার। দুর্যোগে দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ান। তবে প্রচারের জন্য নয় কিংবা বাহবা পাওয়ার আশায় এটি করেন না তারা। মানুষের পাশে থাকাই তাদের নেশা। এরই একজন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জে তিব্র তাপদাহের মধ্যে কঠোর পরিশ্রম করা হতদরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর মানুষদের কথা চিন্তা করে গত ২৭ এপ্রিল শনিবার বিশুদ্ধ পানি খাবার স্যালাইন ও ক্যাপ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তারই ধারাবাহিকতায় আজ সোমবার ( ২৯ এপ্রিল ) দুপুরে পৌর শহরের বাজার স্টেশনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তিনি উপস্থিত থেকে কঠোর পরিশ্রম করা হতদরিদ্র রিকশাচালক, মটরশ্রমিক ও পথচারিদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, ঠান্ডা শরবত, সুপেয় পানি ও ক্যাপ বিতরণ করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস এম. আনোয়ার হোসেন রাজেশ, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, যুগ্ন আহবায়ক আলী, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ জেলা যুবদলের প্রচার সম্পাদক রবি, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সোহাগ খাঁন, সদর থানা ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন জীবন, প্রমুখ।

সারাদেশে তীব্র তাপদাহ চলছে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। শরবত পানকারি এক রিকশা চালক বলেন, রৌদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিলো এখানে শরবত খেলাম এখন অনেক ভালো লাগছে এবং বাচ্চু সাহেবের জন্য অনেক দোয়া থাকবে আল্লাহ যেন তার মনের বাসনা পূরণ করেন, নেক হায়াত দান করেন। এবং মানুষের পাশে যেন সারা জীবন এভাবে থাকতে পারে।

উল্লেখ্য: কঠোর পরিশ্রম করা হতদরিদ্র রিকশাচালক, মটরশ্রমিক ও পথচারিদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, ঠান্ডা শরবত, সুপেয় পানি এবং ক্যাপ বিতরণ কার্যক্রম তাপদাহ না কমা পর্যন্ত চলমান থাকবে।

আরও খবর