নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারনায় সংসদ সদস্যের ভাই ও সহকারি, দলে বিভক্তি বৃদ্ধি

সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারনায় সংসদ সদস্যের ভাই ও সহকারি, দলে বিভক্তি বৃদ্ধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে প্রচারনা চালাচ্ছেন সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ছোটভাই আব্দুল আলিম মন্ডল ও ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অবমাননা করে সংসদ সদস্যের পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তারা একজন প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোয় স্থানীয়  পর্যায়ে দলে বিভক্তি বৃদ্ধি হবে বলে মনে করছেন আওয়ামীলীগ নেতারা। আর প্রতিদ্বন্দি অপর প্রার্থীদের অভিযোগ ইন্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে কাজ করতে আওয়ামীলীগ নেতাদের চাপ প্রয়োগ করা হচ্ছে, কাজ না করলে দেয়া হচ্ছে নানা হুমকি। আব্দুল মমিন মন্ডল এমপি’র একজন প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব স্পষ্ট হওয়ায় প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টির পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্টের আশংকা করছেন অনেকেই।

জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি, সদর ও কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তিনজন, এরা হলো, আওয়ামীলীগ নেতা ও ব্যাবসায়ি আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির, আওয়ামীলীগ নেতা মীর সেরাজুল ইসলাম ও সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের মালিকানাধিন গার্মেন্টসের জিএম ও সাবেক ভিপি ইন্জিনিয়ার আমিনুল ইসলাম। এদের মধ্যে ইন্জিনিয়ার আমিনুল ইসলাম সংসদ সদস্য ও তার পরিবারের আস্থাভাজন ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে পরিচিত বেলকুচিতে।

আমিনুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকেই তার পক্ষে প্রচারনা শুরু করে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ছোটভাই আব্দুল আলিম মন্ডল ও ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা। 

সংসদ সদস্যের ছোটভাই আব্দুল আলিম মন্ডল তাদের এনায়েতপুরের রুপনাইয়ে অবস্থিত নিজ বাড়িতে মঙ্গলবার রাত থেকেই আওয়ামীলীগ নেতা, কর্মি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সমাজের প্রতিনিধিদের ডেকে মতবিনিময় করার পাশাপাশি ইন্জিনিয়ার আমিনুল ইসলামকে সংসদ সদস্য সমর্থিত প্রার্থী ঘোষনা করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। আমিনুল ইসলাম নির্বাচিত না হলে যারা অন্য প্রার্থীদের পক্ষ হয়ে কাজ করছেন নির্বাচন পর তাদের অবমুল্যায়ন হবে বলেও হুমকি প্রদান করা হয় এসময়। 

সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারি মো: সেলিম রেজাও আমিনুল ইসলামের পক্ষে মাঠে রয়েছেন প্রথম থেকেই। মঙ্গলবার প্রতিক বরাদ্দ দেওয়ার পর সুবর্নসাড়া মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলেও উপস্থিত ছিলেন সেলিম রেজা। অভিযোগ উঠেছে আমিনুল ইসলামের পক্ষে কাজ করতে নেতা-কর্মিদের চাপ প্রয়োগ করছেন সেলিম রেজা।

বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির ও আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মীর সেরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, দলীয় প্রধান ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পরিবার একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে নির্বাচন প্রভাবিত হবে, সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হবে বলে আশংকা করছি।

এ বিষয়ে সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা বলেন, দু একদিন প্রচারনা করেছি, এখন আর যাচ্ছি না।

উল্লেখ্য, আগামী ০৮ মে ইভিএম এ ভোটগ্রহন করা হবে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দিতা করছেন।

আরও খবর