দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ

সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

 ” স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৪ পালন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা  বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা স্কাউট। 

সোমবার ( ৮ এপ্রিল) সকাল ৯ টায় জেলা স্কাউট ভবণে  জেলা স্কাউটসের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে  গ্রান্ড ইয়েল ও জাতীয় পতাকাও স্কাউট পতাকা উওোলনে ও প্রাথনা সংগীত ও  মানববন্ধনের মধ্যেদিয়ে এর উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. রফিকুল ইসলাম ( এলটি) 

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রফিকুল ইসলাম তিনি বলেন, স্কাউটিংয়ের সঙ্গে জড়িতরা অনেক বেশি বিনয়ী, দক্ষ ও আত্মপ্রত্যয়ী। এ কারণে খুব দ্রুত পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে নিজেদের আত্মনিয়োগ করছে। যা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে ১৯৭২ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসকে সরকারি স্বীকৃতি প্রদান করেন। তার অনুপ্রেরণা এবং উদ্যোগের ফলে ১৯৭৪ সালের ১ জুন ১০৫তম দেশ হিসেবে বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার সদস্যপদ লাভ করে। জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের বিস্তৃতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনে জাতির পিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার মো. মোস্তাফিজুর রহমান, জেলা স্কাউটসের সংযোজিত সদস্য ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মো. হোসেন আলী ( ছোট্ট)) গার্ল ইন রোভার স্কাউট লিডার মনিরা সুলতানা, সেবা মুক্ত স্কাউট গ্রপের স্কাউট লিডার আবু হানিফ, প্রমূখ। দিবসটি উপলক্ষে  স্কাউট দলের সদস্যরা শহরের বিভিন্ন স্থান ও আঙ্গিনায় ও শহরের গুরুত্বপূর্ণ যায়গা পরিষ্কার পরিচ্ছনতা অভিযান চালায়।

আরও খবর