যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকা অনুদান মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ

শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম তালুকদার লাবু

শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম তালুকদার লাবু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম তালুকদার লাবু

বৃহস্পতিবার ( ৪ এপ্রিল ২০২৪ইং) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ পাঠ শেষে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদিত হতে হবে।’'কোনোভাবেই জনগণের আস্থা ও বিশ্বাস হারাবেন না। জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করুন।

সিরাজগঞ্জ ছাড়াও কুড়িগ্রাম, ঠাকুরগাঁও,  ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদেরও শপথ পড়ানো হয়। গত ৯ মার্চ জেলা পরিষদে চেয়ারম্যান পদে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন হয়। সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জিপগাড়ী প্রতিকের প্রার্থী শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে ১২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।

শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জের প্রবীন রাজনীতিক ও একুশে পদক প্রাপ্ত মরহুম মোতাহার হোসেন তালুকদারের ছোট ছেলে এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামরখন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরীর স্বামী।

নির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করেন। তবে, মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ঘোড়া প্রতিকের প্রার্থী মকবুল হোসেন মুকুল। তিনি ভোট পান ৫০৬।

অন্য প্রার্থীরা হলেন, অ্যাড. আব্দুর রহমান, অ্যাড. মু. শওকত আলী সেলিম, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি রেফাজ উদ্দিন ও আব্দুর রহমান।

এ নির্বাচনে জেলার ৭টি পৌরসভা, ৯টি উপজেলা ও ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন ভোটারের মধ্যে ১১৯১জন ইভিএময়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করায় সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।

সবশেষ ২০২২ সালের ১৭ অক্টোবর এ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আরও খবর