যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকা অনুদান মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ

সিরাজগঞ্জে অসহায় মানুষের মাঝে সেবা মুক্ত স্কাউট গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে অসহায় মানুষের মাঝে সেবা মুক্ত স্কাউট গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ  প্রতি বৎসরের ন্যায় পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে এতিম শিশুদের তাদের  নিজ পছন্দ্রে মার্কেট শপিং মলে নতুন ঈদ  পোশাক ও অস্বচ্ছল ১২২ জন অসহায় ও দুস্থ  মানুষদের মাঝে ঈদ উপহার  সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার ৩০ মার্চ ২০২৪ সকাল ৭.৩০ মিনিটে  সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়ক  রোডস্থ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ও আমেরিকা প্রবাসী   বাংলাদেশী কৃতি সন্তানের আর্থিক সহযোগিতায় সেবা মুক্ত স্কাউট গ্রপের সভাপতি পি আর এস, এম এম কামরুল হাসান এর সভাপতিত্বে   অসহায় দুস্থ পরিবারের মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী হাতে তুলেদেন অনুষ্ঠানের  প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা রোভার সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সাখাওয়াৎ হোসেন তিনি বলেন, স্কাউটিং একটি অরাজনৈতিক সংগঠন সিরাজগঞ্জ সদর উপজেলায় সেবা মুক্ত স্কাউট গ্রুপটি সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। ঈদকে সামনে রেখে তারা অসহায় মানুষদের মাঝেএ ঈদ উপহার সামগ্রী তুলেদিচ্ছেন। এবং নিজ ও দেশের যে কোন প্রয়োজনে সবার আগে এগিয়ে আসে এই সংগঠনটি দেশ ও আত্ম মানবতার সেবায় স্বেচ্ছাসেবকরাই সবসময় সামনের সারি থেকে নেতৃত্ব প্রদান করে। আমাদের সকলের উচিত তাদের পাশে সবসময় থাকা এবং তাদের সাথে অংশীভূত হয়ে দেশের বৃহৎ কল্যাণে কাজ করে যাওয়া। এ সময় তিনি সমাজের বিত্তবানদের মানবিক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি এম. এম কামরুল হাসান তিনি বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি পিতামাতাহীন গরীব অসহায় দুঃস্থ মানুষের মুখে ভালো খাবার জোটেনা। তাই তাদের কথা চিন্তা করে নিজেদের হাতে রান্না করে তাদের হাতে খাবার তুলেদেই আমরা সপ্তাহে প্রতি শনিবার দিন এক বেলা দুপুরের আহার শনিবার নাম দেওয়া হয়েছে। 

সেবা মুক্ত স্কাউট গ্রুপের  লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। পর্যায়ক্রমে এই মানবিক কর্মকান্ডের পরিধি আরও বিস্তৃত করা হবে। 

সে সময়ে উপস্থিত ছিলেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী,  জেলা স্কাউট লিডার মো. মোস্তাফিজুর রহমান,   সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, 

সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত রোভার গ্রুপের  আর. এস. এল অধ্যাপক মো. আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. মাছুম বিল্লাহ মাহি, ও মো. আশিকুর রহমান, জীম গার্ল ইন রোভার স্কাউট লিডার মনিরা সুলতানা, কাব স্কাউট লিডার রাবেয়া খাতুন রিতু, রোভার মেট মো. রাশেদুল ইসলাম, মো. পারভেজ সরকার, শামস ইবনে মহসিন,  অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মো. হোসেন আলী ছোট্ট প্রমুখ, 

উল্লেখ্য ঃ সেবা মুক্ত স্কাউট গ্রুপটি বিভিন্ন সময় সহযোগিতা করে থাকে বন্যা সময় অসহায়দের মাঝে খাবার সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মেধাবী ছাএ-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ এবং গরীব অসহায়দের মাঝে বিনামূল্য চক্ষু ক্যাম্প, ছানী অপারেশন ও বিনামূল্য চশমা বিতরণ করে থাকে। ও  হতদরিদ্র মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করে থাকে। প্রতি বৎসরে এতিম শিশুদের কে তাদের পছন্দের মত জামা কাপড় উপহার দেওয়া। এবং শহর রাস্তা সৌন্দর্য করনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি।

আরও খবর