সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে জিপ গাড়ীর জয়

সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে জিপ গাড়ীর জয়

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জিপগাড়ী প্রতিকের প্রার্থী শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে ১২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯’মার্চ) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জের প্রবীন রাজনীতিক ও একুশে পদক প্রাপ্ত মরহুম মোতাহার হোসেন তালুকদারের ছোট ছেলে এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামরখন্দ) আসনের এমপি জান্নাত আরা হেনরীর স্বামী।

জানা যায়, নির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করেন। তবে, মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ঘোড়া প্রতিকের প্রার্থী মালোয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল। তিনি ভোট পান ৫০৬।

অন্য প্রার্থীরা হলেন, অ্যাড. আব্দুর রহমান, অ্যাড. মু. শওকত আলী সেলিম, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি রেফাজ উদ্দিন ও আব্দুর রহমান।

এ নির্বাচনে জেলার ৭টি পৌরসভা, ৯টি উপজেলা ও ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন ভোটারের মধ্যে ১১৯১জন ইভিএময়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করায় সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।

সবশেষ ২০২২ সালের ১৭ অক্টোবর এ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আরও খবর