নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হলেন সিরাজগঞ্জের গোলাম মোস্তফা সোহাগ

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হলেন সিরাজগঞ্জের গোলাম মোস্তফা সোহাগ

ক্রীড়াবিদ গোলাম মোস্তফা সোহাগ বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির (২০২৩-২৬) সদস্য নির্বাচিত হয়েছেন।  

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সদস্য মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, সদস্য সচিব মাশরাফী বিন মোর্ত্তজা, এমপি সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গতকাল (১০ ফেব্রুয়ারী) শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্বাক্ষরিত প্যাডে এই তালিকা প্রকাশ করেন। 

গত (১০ সেপ্টেম্বর) রোববার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা স্বাক্ষরিত একটি অফিস আদেশে গোলাম মোস্তফা সোহাগকে ক্রীড়াবিদ নামে অ্যাখা দিয়ে ক্রীড়াণুরাগী ও ক্রীড়াসংগঠক সদস্যসহ ৪জনকে মনোনিত করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 

একাধারে তিনি সিরাজগঞ্জ জেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কর্তৃক মনোনিত সাধারণ পরিষদের সদস্য, প্রতিষ্ঠিত রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

 জেলা ক্রীড়া সংস্থা ১৯৮৪সালে প্রতিষ্ঠার পর থেকে ২বার ফুটবলের চ্যাম্পিয়ান ও ৮বার রানার্স আপ হয়েছে তার টীম। জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু প্রথম বিভাগ ফুটবল লীগ- ২০২২ এর পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সেই খেলায় রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশন  রানার্সআপ ট্রফি অর্জন করেন। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ আয়োজিত প্রিমিয়ার রেটেড আইজিপি দাবালীগে তার নেতৃত্বে রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশন চ্যাম্পিয়ন হন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন লীগে সেমিফাইনালে আউট হয়ে ফেরত আসেন। 

জেলায় প্রতিষ্ঠিত বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় (বিএল) থেকে মাধ্যমিক শেষ করে সে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০১০সালে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএ শেষ করেন। ছোট বেলা থেকেই তিনি বিভিন্ন খেলায় কৃতিত্বের সাথে অংশগ্রহন করে আসছেন।

আরও খবর