নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে কাঠের কারখানায় ভয়াবহ আগুন,ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা

সিরাজগঞ্জে পৌর এলাকার মিরপুর গ্রামে মাহমুদা এন্টারপ্রাইজ এর কাঠের কারখানায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে সরকারি অর্ডারের কাঠের দরজা, বেঞ্চ,অন্যান্য সরঞ্জামি মেশিনপত্র ও ঘর। এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা

গত শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) আনুমানিক রাত দেড়টার দিকে সিরাজগঞ্জের পৌর এলাকার মিরপুর গ্রামে কাঠের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনুমানিক রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে নজরুল ইসলাম এর কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড  সিভিল ডিফেন্স সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানার ভিতরে থাকা বিভিন্ন দামি দামি কাঠ যেমন গর্জন,শাল, মেহগনি,শিমুল ইত্যাদি। এসময় সরকারি অর্ডারের কাঠের দরজা,বেঞ্চ,অন্যান্য সরঞ্জামি মেশিনপত্র,ঘর আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হয়েছে বলে মাহমুদা এন্টার প্রাইজের মালিক নজরুল ইসলাম জানান। তিনি বলেন,প্রতিদিনের মতোই আমার দোকানের কর্মচারীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান কিন্তু গতকাল মধ্যরাতে আমার কারখানায় অগ্নিকাণ্ড দেখে এলাকাবাসীরা খবর দিলে আমি দ্রুত কারখানায় গিয়ে দেখি আগুন জ্বলছে।পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি আজকে সিরাজগঞ্জ সদর থানায় একটা সাধারণ ডায়েরি করেছি জিডি নং ৬৩২, তবে এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর