মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সিরাজগঞ্জে ৪৫ তম, বিজ্ঞান মেলা ও ৮ ম বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী

সিরাজগঞ্জে ৪৫ তম, বিজ্ঞান মেলা ও ৮ ম বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী

"বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি " এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ( ৪৫ তম, বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩১ জানুয়ারি ২০২৪) দুপুরে পৌর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে  ৩০ থেকে ৩১ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়এর পৃষ্ঠপোষকতায় ও জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ( ৪৫ তম,  মেলা) অলিম্পিয়াড  ও সমাপনী  অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা  এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা  সহকারী কমিশনার ভূমি এসএম রকিবুল হাসান, 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার  সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট হাতে তুলেদেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন তিনি বলেন, 

বর্তমান সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আমাদের প্রযুক্তি নির্ভর ও উন্নয়নমনষ্ক হতে হবে। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন।  এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হবে। 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা তিনি তার বক্তব্য বলেন, বিজ্ঞা‌নের যু‌গে শিক্ষার্থী‌দের কেন যেন আগ্রহ নাই। আর  বিজ্ঞা‌নের শিক্ষার্থী বল‌তেই আর ভাল শিক্ষার্থী ম‌নে ক‌রি। আজ আমাদের  দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। ত‌বে আমরা য‌দি বিজ্ঞা‌নে অ‌নেক এ‌গি‌য়ে থাকতাম, তাহ‌লে সবার আগে  আমরাই ক‌রোনা ভাইরা‌সের টিকা উৎপাদন করতাম। তাই শিক্ষক শিক্ষার্থী‌দের বিজ্ঞা‌নের দি‌কে নজর দি‌তে হ‌বে। এবং পড়াশুনার মান উন্নয়ন ক‌রে দে‌শের জন‌্য ভূ‌মিকা রাখ‌তে হ‌বে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞান মেলায় যে সকল প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে এই মেলায় তাদের উত্তরোত্তর  সফলতা কামনা করি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, এসময়ে উপস্থিত ছিলেন যমুনা সাইন্স ক্লাবের পরিচালক মো. রেজাউল করিম রঞ্জু। 

উল্লেখ্য ঃ দুইদিব্যাপী  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে  কুইজ, প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।  

সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া হাই স্কুলে সহকারী শিক্ষক মো. রাশেদুল হাসান।

আরও খবর