নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাগবাটিতে সেচ প্রকল্পের সেচ্ছাচারিতার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

বাগবাটিতে সেচ প্রকল্পের সেচ্ছাচারিতার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাতিঁ গ্রামে সেচ প্রকল্পে সেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা।

রবিবার সকালের কানগাতিঁর সাধারণ কৃষকদের ব্যানারে গ্রামের কৃষি জমিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন সমিতির মাধ্যমে এস এস ১১৯ সেচ প্রকল্প চালু করা হয়। কিন্তু কিছুদিন ধরে হানিফ মোল্লা প্রকল্পটি তাদের নিজস্ব বলে দাবি করছেন। এই সেচ প্রকল্পের অধিনে ১শ ৫০ বিঘা জমি রয়েছে। কিন্ত সামাজিক বিরোধের জন্য ৫০/৬০ বিঘা জমিতে সঠিক ভাবে সেচের পানি দেওয়া হয় না। আর কিছু কিছু জমিতে একবারেই পানি দেওয়া হয় না। এতে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাচ্ছে না কাঙ্খিত ফসল। এই বিষয়ে বিভিন্ন মহলে অভিযোগ করেও তারা এর কোন সমাধান পাচ্ছে না বলে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। বক্তরা বলেন সেচের ব্যায় কমানোর জন্য সময়মত সেচ দেওয়া হয় আবার চাষাবাদের জন্য যে পরিমান পানি প্রয়োজন তা দেওয়া হয় না। ফলে এক বিঘা জমিতে আগে ধান উৎপাদন হতো ২০ থেকে ২২ মন এখন পানির সমস্যার জন্য বিঘাতে ধান হচ্ছে ১০ থেকে ১২ মন। উৎপাদন খরচ সমান হলেও ফসল কম পাওয়া যাচ্ছে। আমরা এর সঠিক সমাধান চাই। তাদের পারিবারিক দ্বন্দের জের জমিতে আনা হচ্ছে আর এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি । ঘন্টা ব্যাপি এই্ মানববন্ধনে উপস্থিত ছিলেন আশরাফ আলী মল্লিক,আবুল কালাম মাস্টার,হযরত আলী,দানেশ উদ্দিনসহ শতাধিক কৃষক।  অভিযোগ রয়েছে বিআর ডিবির পুরাতন মেশিনও নাকি বিক্রি করে দিয়েছেন হানিফ। তবে হানিফ মোল্লা বলেছেন এখনো চাষাবাদ শুরু হয়নি শুরু হলেই দেখবেন পানি দেওয়া হয় কি হয় না। এটা আমার বিরুদ্ধে মিথ্যা প্রবাগন্ডা ছরনো হচ্ছে,এটি নিয়ে বিএডিসির কর্মকর্তারা তদন্ত করছেন। তারা জানে জমিতে পানি দেওয়া হয় কি হয় না। এ বিষয়ে সিরাজগঞ্জ বি এ ডিসির নির্বাহী প্রকৌশলী চিত্তরঞ্জন দাস জানিয়েছেন সেচ প্রকল্পের লাইসেন্স দেওয়া হয়েছে জমিতে পানি সরবারহ করার জন্য কিন্ত টাকা পয়সার বিরোধ নিয়ে ঐ সেচের মালিক জমিতে সঠিক ভাবে পানি দিচ্ছে বলে অভিযোগ আছে আমাদের সহকারি প্রকৌশলীর কাছে। এই বিষয় নিয়ে ঐ মালিকের সাথে কথাও বলেছেন তিনি  যদি পানি না দেয় তাহলে তার লাইসেন্স বাতিল করতে পারবে উপজেলা সেচ কমিটি। আমরা দেখবো যদি সেচের কারনে উৎপাদন কমে যায় তাহলে তার লাইসেন্স বাতিল করার জন্য সুপারিশ করবো আমরা। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন জানিয়েছেন বিষয়টি নিয়ে সামনের মাসিক সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে। কৃষক ক্ষতিগ্রস্থ হবে এমন কাজ করতে দেওয়া হবে না।

আরও খবর