নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সয়দাবাদ ইউনিয়নে এম‌পি হেনরীকে গণ সংবর্ধনা

সয়দাবাদ ইউনিয়নে এম‌পি হেনরীকে গণ সংবর্ধনা

সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নারী নেত্রী রাজপথের লড়াকু সৈনিক ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে গণ সংবর্ধনা দিয়েছে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার ২৭ জানুয়ারী সন্ধ্যায় সদর উপজেলার মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় এই গণ সংবর্ধনা দেওয়া হয়।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হলে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে ফুল ছিটিয়ে বরণ করেন। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া ও ফুলের তৈরি নৌকা এবং সম্মাননা ক্রেষ্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ৭ জানুয়ারির নির্বাচনে এ এলাকার জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এই মাটিতেই আমার জন্ম আমার মনে পড়ে গেল আমার বাবার কথা আমার বাবার যে স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে দেখাবো আপনাদের। আমার দলের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না তৃণমূল থেকে সকল নির্যাতিত কর্মীদের সাথে নিয়ে আমি কাজ করবো।

অনুষ্ঠান‌টি ১০নং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুল ইসলাম রাজা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম সঞ্চালনার বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপ‌জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপঃ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আল আমিন।

এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজর কল্যান সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সা‌বেক ইউপি চেয়ারম্যান সৌ‌প্তিক আহমেদ মিঠু, সহ ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন নেত্রীবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে দশ শ্রোতাদের মন জয় করেন

আরও খবর