মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৩ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৩ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের মানুষকে। বিশেষ করে রাতের বেলায় শীত বৃদ্ধি পাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছে সবচাইতে বেশি বিপাকে। অসহায় শীতার্ত মানুষ চরম কষ্টে দিনানিপাত করছে। এরই লক্ষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষেদের  মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ জানুয়ারি ২০২৪) সকালে  দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার  আয়োজনে গরীব ও অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি  হিসেবে উপস্থিতি থেকে গরীব অসহায় শীতার্থদের হাতে কম্বল তুলেদেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা 

তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। এর অংশ হিসেবে আজকে জেলা আওয়ামীলী স্বেচ্ছাসেবক লীগ সমাজের  অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করছে অত্যান্ত আনন্দের ব্যাপার। তাই প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।

জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।  হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্ক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সুমন রহমান তিবি বলেন, 

আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। সমাজে  মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।  তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা চান এ দেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করতে, এজন্য অবিরাম পরিশ্রম করে চলছেন। তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে মানুষের পাশে দাড়াতে। এ রকম  মানবিক কাজে অসহায়দের পাশে এসে শীতার্তদের পাশে  সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন  সুমন রহমান। 

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দানীউল হক মোল্লা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুমন রহমান, যুগ্ম - সাধারণ সম্পাদজ মো. সাইফুল ইসলাম,  সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নেতা আরিফুল ইসলাম বিটু, শহর আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক হাসানুল হক ফাহীম,  জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা এল বাবু, শিশির ও নাহিদ সহ নেতা কর্মী  উপস্থিত  ছিলেন।

আরও খবর