নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নব নির্বাচিত এমপি হেনরী কে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা

নব নির্বাচিত এমপি হেনরী কে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা


কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের পক্ষ  থেকে সিরাজগঞ্জ ও কামারখন্দ- ২ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী কে ফুলেল শুভেচ্ছা জানায় নেতৃবৃন্দ। রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের কে নিয়ে নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। 


এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কে এম হোসেন আলী হাসান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেখ,সাবেক চেয়ারম্যান মতিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন সহ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  


এসময় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী বলেন,আমি প্রথমে ধন্যবাদ জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আমাদেরকে লাল সবুজের পতাকা, মানচিত্র ও স্বাধীন সার্বভৌমত্ব দেশ উপহার দিয়েছেন। টানা চতুর্থবারের সফল সরকার প্রধান বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদর ও কামারখন্দ উপজেলার প্রতিটি নেতা ও কর্মী এবং সিরাজগঞ্জ ও কামারখন্দ -২ আসনের সাধারণ মানুষের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি চেষ্টা করবো সরকারের গুরুত্বপূর্ণ কাজ  বাস্তবায়ন করা। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে নিরলস ভাবে রাত দিন পরিশ্রম করে যাবো। ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আওয়ামী লীগকে তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন।

আরও খবর