মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নারী উদ্যোক্তা নীলা

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নারী উদ্যোক্তা নীলা

বাংলাদেশের সিনেমা হল মালিকদের সংগঠন "বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি" এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের সন্তান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিরাজগঞ্জের সিনেমা হল রুটস সিনে ক্লাবের স্বত্বাধিকারী সামিনা ইসলাম নীলা।

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করে তাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্রের সুদিন ফিরে এসেছে এবং চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে। সিনেমা হলের সংখ্যা ৬০ থেকে এখন সিনেপ্লেক্সসহ ২শতে দাঁড়িয়েছে। আরও অনেকগুলো সিনেমা হল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বহুজন সিনেপ্লেক্স করার জন্য উদ্যোগ নিচ্ছে, চিন্তাভাবনা করছে, পরিকল্পনা করছে। চলচ্চিত্র হল মালিকরা এ বিষয়ে আরও এগিয়ে আসবেন এ আমার প্রত্যাশা।’

চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, নবনির্বাচিত সহসভাপতি আমীর হামজা, সহসম্পাদকদ্বয় ফারুক আহম্মদ ও সামিনা ইসলাম নীলা, আইন সম্পাদক আব্দুল মতিন প্রধান এবং সদস্যদের মধ্যে মো. ঈশা খান, মো. বিল্লাল হোসেন, মো. চাঁন মিয়া, মীর্জা আব্দুল খালেক, ডা. আতিকুর রহমান প্রমুখ সভায় যোগ দেন।

এ বিষয়ে নীলা জানান, বাংলাদেশের একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তিনি গর্বিত। সেই সাথে তিনি বলেন, তার প্রতিষ্ঠান সিরাজগঞ্জের একমাত্র সিনেমা হল 'রুটস সিনেক্লাব' এর মাধ্যমে সিরাজগঞ্জের বিনোদন প্রেমী মানুষের মাঝে সুষ্ঠ বিনোদন পৌছে দেয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তার এই নতুন দায়িত্ব গ্রহণে সকলের ভালবাসায় কৃতজ্ঞতা জানান তিনি।

আরও খবর