মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সিরাজগঞ্জে ১৬ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, এ তথ্য নিশ্চিত করেছেন।

আাটককৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে মোঃ শাফায়েত ফকির(৩৫) রংপুর জেলার মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে মোঃ জুয়েল মিয়া (৩০) এদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অপর দিকে বগুড়া শিবগঞ্জ থানার সিহালী গ্রামের মোঃ দিলবর ফকিরের ছেলে মোঃ বাছেদ ফকির অরফে আঃ বাছেদ (৩২) জয়পুরহাট জেলার কালাই থানার সমশিরা গ্রামের সুজাউল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (২৮) এদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় চেকপোষ্টে ডিউটি করাকালে মোঃ শাফায়েত ফকির ও মোঃ জুয়েল মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অপর দিকে মঙ্গলবার সকালে সয়দাবাদের সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে বাছেদ ফকির অরফে আঃ বাছেদ ও মোঃ মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামী মোঃ জুয়েল মিয়া (৩০) এবং মোঃ বাছেদ ফকির অরফে আঃ বাছেদ (৩২) এদের বিরুদ্ধে ১টি করে মাদকদ্রব্য আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর