নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি আলোচনা সভা

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি আলোচনা সভা

অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি " এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাএা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার ( ১৩ অক্টোবর ২০২৩) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টরেট চত্বর থেকে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক  বনার্ঢ্য র‍্যালি শহর পদক্ষণিন করে। এর আগে বনার্ঢ়্য র‍্যালি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় তিনি বলেন, বাংলাদেশকে দুর্যোগ সহনশীল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। তিনি জানান,উপকূল ও বন্যাপ্রবণ কয়েকটি এলাকাকে হট স্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং প্রতিটি হট স্পটের বাজেট ধরা হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। ভূমিকম্প,অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরী ঘটনায় পূর্বে ও পরে জরুরী ভিত্তিতে করণীয সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। 

জেলা এাণ ও পুর্নবাসন কর্মকর্তা   আকতারুজ্জামান বলেন, দুর্যোগের কারণে প্রতিবছর সারা বিশ্বে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার কোনো উপায় এখনো আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে সীমিত রাখা সম্ভব। জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে।

ফলে দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

পরে বনার্ঢ্য র‍্যালি শেষে জেলা প্রশাসক এ. কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতি জেলা এাণ ও পুর্নবাসন কর্মকর্তা   আকতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, সহকারী  পুলিশ সুপার মোঃ রাফিউর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন,  বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল করিম মুক্তা,   এছাড়াও  বক্তব্য রাখেন, মানব মুক্তি সংস্থা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি উপ ব্যাবস্থাপক  শিপন চন্দ্র নাগ, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মোঃ  আতাউর রহমান, টরিক, প্রমূখ, 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুক এর নির্বাহী পরিচালক  আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন,

উল্লেখ্য - সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে  গত ৯ অক্টোবর  সকালে স্থানীয় শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ইতিমধ্যে সম্পর্ন্ন করেছে।

আরও খবর