মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নৌকার পক্ষে জান্নাত আরা হেনরীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ৯নং ইউনিয়নে কান্দাপাড়া হাটখোলা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী 

গতকাল বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) বিকেলে  সদর উপজেলার কালিয়া হরিপুরের ৯নং ইউনিয়নের কান্দাপাড়া হাট খোলাসহ বিভিন্ন জায়গায় বেশ কিছু এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের গণমানুষের নেত্রী ড. জান্নাত আরা হেনরী, এসময় তিনি বাজার ও এলাকায় আগত জনসাধারণ, ব্যবসায়ী ও পথচারিদের সাথে সৌজন্য সাক্ষাত করে নৌকার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, নৌকার পক্ষে ভোট ও দোয়া চান।

গনসংযোগ শেষে ড. জান্নাত আরা হেনরী সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উন্মোচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিলে আগামীতেও যেভাবে পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। সামনেও মানুষের জন্য কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক, আব্দুল ওয়াদুদ নাসির, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক, আব্দুস সাত্তার শিকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, মিজানুর রহমান দুদু, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, জিহাদ আল ইসলাম,  সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সাবেক ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, জাকির হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, আলহাজ্ব সরকার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ও সাধারণ সম্পাদক সুমন রহমান, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, সিরাজগঞ্জ জেলা শাখা আহবায়ক কমিটির সদস্য, খালেদ মোশারফ শাওন, পৌর সভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক করিম মুন্সি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাব্বত আলী খান, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগ নেতা রুহুল আমিনসহ আরো অনেকে।

আরও খবর