নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি'র তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে রাকিবুল আলম মিঞা অপু

সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি'র তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে রাকিবুল আলম মিঞা অপু

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি'র তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষ আছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উপদেষ্টা, অপু ট্রাস্টের চেয়ারম্যান এবং অস্ট্রেলিয়া বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম মিঞা অপু। 

সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারের সন্তান অপু। তার বাবা ছিলেন নির্বাচিত চেয়ারম্যান, তার বড় ভাই সালেহ মাহমুদ মিঞা বাবু সিরাজগঞ্জ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক। তিনি স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। 

এলাকাবাসীর স্বপ্ন পূরণে তিনি বিএনপি'র মনোনয়ন প্রত্যাশায় নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তাড়াশ-রায়গঞ্জের পিছিয়ে পড়া এলাকাবাসীর মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সংসদ সদস্য পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। 

নিজের আদর্শ, মেধা ও দূরদর্শিতা দিয়ে সিরাজগঞ্জ-৩ আসনের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে চান এই প্রার্থী। 

স্থানীয় বাসিন্দারা জানান; রাকিবুল আলম অপু ফ্রি চক্ষু ক্যাম্প করে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করে থাকেন, এবং অসহায় দুস্থ গরিব পরিবারদের কে বিভিন্ন প্রকার আর্থিক সহযোগিতার পাশাপাশি ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ দিয়ে থাকেন। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নসহ এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা করে আসছেন। তিনি এই আসনের জনসাধারণের আস্থা অর্জন করে নিয়েছেন বলেও জানান তাড়াশ-রায়গঞ্জের নারী-পুরুষ সহ কিশোর, যুবক ও প্রবীণ ব্যক্তিরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত বিএনপি'র ত্যাগী এই নেতা ওই এলাকার আসন্ন সংসদ নির্বাচনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন বলেও জানান স্থানীয় নেতৃবৃন্দ সহ একাধিক এলাকাবাসী।

এ আসনের উঠতি ভোটারদের মতে রাকিবুল আলম মিঞা অপু ছাত্রদল, যুবদল এবং বিএনপি'র নেতৃত্বে আসার পর স্থানীয় রাজনীতিকে যেভাবে সুসংগঠিত করেছেন এবং নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন সেখানে রাকিবুল আলম মিঞার বিকল্প প্রার্থী নাই।

স্থানীয় জনগণ তাকে সবসময় কাছে পায়। তাই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এমন একজন নেতাকেই সংসদ সদস্য হিসেবে পেতে চায়। একজন যোগ্য নেতা হিসেবে জনগনের সাথে রয়েছে তার সম্পৃক্ততা। তিনি একজন ন্যায় বিচারক এবং দানবীর।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে অস্ট্রেলিয়া বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম মিঞা অপু বলেন; শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এই আসনটিকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

আরও খবর