নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে মৎস্যজীবী সমিতির কার্ড বানিয়ে টাকা আত্মসাতের পাঁয়তারা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিনামূল্যে চাল, ডাল দেয়ার নামে জাতীয় মৎস্যজীবী সমিতির কার্ড বানিয়ে টাকা আত্মসাতের পাঁয়তারার অভিযোগ উঠেছে আব্দুল আলিমের বিরুদ্ধে। 

জানা যায়, জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া শাখায় বিনামূল্যে চাল, ডাল দেয়ার কথা বলে বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীদের নিকট কার্ড বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছেন উল্লাপাড়া জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বিভিন্ন ওয়ার্ডে দুস্ত অসহায় মৎস্যজীবীরা বিনামূল্যে চাল, ডাল পাওয়ার আশায় ১২০ টাকার বিনিময়ে আব্দুল আলিমের নিকট হতে কার্ড কিনেছেন। ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩ শতাধিক মৎস্যজীবীর নিকট টাকার বিনিময়ে কার্ড করে দিয়েছেন জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম । 

স্থানীয় মৎস্যজীবী কার্ডধারীরা বলেন, বিনামূল্যে চাল, ডাল নেওয়ার আশায় তাঁরা ১২০ টাকায় জাতীয় মৎস্যজীবী সমিতির কার্ড করেছেন । বাজারে দ্রব্যমূল্যের দামের কথা ভেবে বিনামূল্যে চাল, ডালের আশায় আব্দুল আলীমের নিকট হতে ১২০ টাকায় কার্ড কিনেছি। কিন্তু দীর্ঘ দিন কার্ড করার পরও এখন পর্যন্ত কোনো চাল ডাল পাই নি। আসেলেই চাল ডাল পাবো কিনা তা বুঝছি না। এছাড়াও তিনি সরকারি পুকুর লিজ নিয়ে দেওয়ার কথা বলেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, জাতীয় মৎস্যজীবী সমিতির নামে আব্দুল আলীম বিনামূল্যে চাল ডাল দেয়ার কথা বলে ইত্যেমধ্যেই অনেক টাকা উত্তোলন করেছেন । তাছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের নাম দিয়ে এলাকায় দেন দরবার করে বেড়ান।

এ বিষয়ে আব্দুল আলীমের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি ৩ শতাধিক মৎস্যজীবীর নিকট কার্ড বিক্রি করেছি। এবং আরো ৬ শতাধিক কার্ড বিক্রি করেছেন সভাপতি। তবে আমি চাল ডাল দেওয়ার কথা বলে কার্ড বিক্রি করেনি।

জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া শাখার সভাপতি মোহাম্মদ আলী জিন্না বলেন, আমার কাছে জেলা থেকে যে কার্ড দিয়েছিলো সেই অবস্থায় আছে আমি কোন ধরনের কার্ড বিক্রি করেনি। সদস্য সংগ্রহের নামে মিথ্যা আশ্বাস দিয়ে কার্ড দিলে তা কেন্দ্রে জানানো হবে। 

এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন , কেউ যদি কার্ড বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার পায়ঁতারা করে এবং মিথ্যা আশ্বাস দিয়ে কার্ড করলে চাল-ডাল দেওয়ার কথা বলে কার্ড বিক্রি করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চাল-ডাল দেওয়ার কথা বলে কার্ড বিক্রি করার কোন নিয়ম নেই।

আরও খবর