সিরাজগঞ্জে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ২২ হাজার পিস ইয়াবা,একটি প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৫ আগস্ট (শুক্রবার) সকাল ১১ ঘটিকায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার। এসময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগষ্ট হাটিকুমরুল গোল চত্বরে তল্লাশী চৌকি বসায় সলঙ্গা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধুসর রঙ্গের একটি প্রাইভেট কার তল্লাশী করলে চালকের দেওয়া তথ্য মতে প্রাইভেট কারের পিছনের ডালার গ্যাস সিলিন্ডারের সাথে থাকা একটি বাজার করা সাদা ব্যাগের সাদা পলিথিনে থাকা ময়দার মধ্যে বিশেষ কায়দায় রাখা ২২,০০০ (বাইশ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেট কারের চালক মাদক কারবারি সাহাব উদ্দিন কে। তার বাড়ি কক্সবাজার জেলার রাম থানার খুনিয়াপালং গ্রামে। তার বিরুদ্ধে কক্সবাজার ও চট্রগ্রামে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে।
২ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে