মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কলেজ ছাত্রের ৪৫ দিনে আয় ৬০থেকে৭০ হাজার টাকা

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারকালিয়া গ্রামের কলেজ ছাত্র নিরব, টাইগার মুরগী পালন করে  ৪৫ দিনে আয় করেন ৬০থেকে৭০ হাজার টাকা

এছাড়া নীরবের ৪৫ দিনে সবমিলিয়ে  ফার্মে ব্যয় হয় ১ লক্ষ ৬০ হাজার টাকা বিপরীতে আয় হয় ২ লক্ষ ২০ থেকে ৩০ হাজার টাকা। সেক্ষেত্রে ৪৫ দিনে আয় হয় ৬০থেকে৭০ হাজার টাকা।

নিরবের বাবা পেশায় একজন রাজমিস্ত্রী ও গৃহিণী মার সংসারে চার ভাইবোনের মধ্যে নীরব সবার বড়। সদ্য এসএসসি পরীক্ষা দেয়া স্কুলের গন্ডি পেরোনো তরুণ নীরব সেখ ছোট বেলা থেকেই উদ্যমী, কর্মমুখী ও নিজের প্রয়াসে কিছু করার চেষ্টা তার। ২০১৮ সাল থেকে যখন থেকে নীরব ষষ্ঠ শ্রেণীর ছাত্র তখন আশেপাশের কিছু খামার থেকে বাড়ির গরু লালন পালনের ঘরে কিছু মুরগী পালনের ইচ্ছে পোষণ করে সে। শুরুতে ৮০ হাজার টাকা পুঁজিতে ৮০০ সোনালী মুরগী দিয়ে মুরগীর খামার শুরু করলেও প্রথমেই ২৩ হাজার টাকা লস হয় নীরবের। কিন্তু দমে থাকার পাত্র সে নয়। বাবা মায়ের সাহসে আবার পূর্ণদ্যমে সে খামার শুরু করে। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের কল্যাণে সে জানতে পারে টাইগার মুরগীর কথা। তারপরেই সে নিজ উদ্যোগেই চট্রগ্রাম থেকে সংগ্রহ করে টাইগার মুরগী। এভাবেই একাগ্রতা, নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠে স্বপ্নের নীরব টাইগার পোল্ট্রি ফার্ম। মূলত এই খামারে ছোট বড় মিলিয়ে মোট ২৫০০ টাইগার মুরগী রয়েছে। তার মধ্যে ১ হাজার টাইগার মুরগী উৎপাদনক্ষম। যা থেকে ৪৫ দিনে নীরব আয় করে ৬০থেকে৭০ হাজার টাকা। এই টাইগার মুরগীর ডিম থেকে ইনকিউবেটরের মাধ্যমে ২১ দিনে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা বিক্রি করেই হয় মূল আয়। পাশাপাশি ডিম ও বড় মুরগী বিক্রি করেও হচ্ছে আয়। টাইগার মুরগী ৪০থেকে৪৫ দিনে ওজন ১ কেজি হয়। পাশাপাশি এই মুরগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় স্বাচ্ছন্দে পালন করা যায়। নীরব তার ফার্ম থেকে প্রতিদিন গড়ে ৩০০ এর অধিক ডিম সংগ্রহ করে থাকে। পড়াশোনার পাশাপাশি নিজের ফার্মকে ধীরে ধীরে গড়ে তুলে বেশ খুশী নীরব। সেই সাথে তার কাজে বাবা-মার পূর্ণ সমর্থন পেয়ে উৎফুল্ল সে। নিজেকে সফল উদ্যোক্তা না ভেবে সামনে তার এই স্বপ্নের খামারকে আরও বড় করে গড়ে তুলতে চাইলেন সকলের দোয়া পাশাপাশি যারা নতুন শুরু করতে চাচ্ছে তাদের স্বল্প থেকে শুরু করার পরামর্শ দিলেন তিনি।নীরবের এই সাফল্যে খুশী তার বাবা-মা। ছেলেকে পূর্ণ সমর্থন দিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে অনুপ্রেরণা দিয়েছেন তারা। নীরবের কর্মমুখী পরিশ্রম ও একাগ্রতায় গর্ববোধ করেন তারা। নীরবের কাজে সব সময় সহযোগিতা থাকে তাদের। সেই সাথে ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের দোয়া চাইলেন তারা।

এলাকাবাসী বলেন, নীরব এখন রোল মডেল। তাকে দেখে অনেকেই এমন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। অনেকেই নিচ্ছেন তার কাছ থেকে পরামর্শ। এতো অল্প বয়সেই একজন সফল উদ্যোক্তা হওয়ায় গর্ববোধ করেন নীরবের গ্রামের মানুষ ও তার স্বজনেরা।

আরও খবর