নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৩৪ বস্তা চাউল উধাও

উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৩৪ বস্তা চাউল উধাও


সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নে বরাদ্দ আসে ১৪৩০ জনের নামে ১৪.৩০ টন চাউল। গত ২২জুন নির্ধারিত কার্ডের অনুকূলে বিতরন শেষে ৩৪ বস্তা চাউল বেঁচে যাওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পরে উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে অতিরিক্ত চাউলগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে রেখে দেয়া হয়। পরবর্তীতে গত ২৭জুন পিআইও এবং ট্যাগ অফিসারের অনুমতি ছাড়াই চেয়ারম্যান আব্দুস সালেক গোপনে ৩৪ বস্তা চাউল বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে ইউনিয়নবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র  চাউল আত্মসাতের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন উপকারভোগীরা। এ বিষয়ে ট্যাগ অফিসার আব্দুল আওয়ালের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ভিজিএফ’র চাউল বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা। এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টাতে এড়িয়ে যায় এবং সামনা সামনি কথা বলবে বলে জানান। এ বিষয়ে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে বার বার ফোন দিলেও পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন জানান, ভিজিএফ’র চাউল অবশ্যই তালিকাভুক্ত সাধারন মানুষের মধ্যে বিতরণ করার কথা। তবে জব্দ করা চাউল পিআইও কি উদ্দেশ্যে জব্দ করেছে বা কোথায় রেখেছেন এবং সে চাউল কি করা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর