নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে বর্ষার আগমন জানিয়ে প্রকৃতি জুড়ে ফুটেছে কদম ফুল

সিরাজগঞ্জে প্রায় বিভিন্ন জায়গায় প্রকৃতি জুড়ে ফুটেছে কদম ফুল। কদম ফুলকে বলা হয় বর্ষার দূত। তা জানান দিয়েছে গত মঙ্গলবার পহেলা আষাঢ় দিয়ে। শুরু হলো বর্ষা ঋতু। চার দিকে কদমের ফুটন্ত তিলোত্তমা রূপ বর্ষার আগমনী বার্তা বয়ে আনছে। গ্রীষ্মের কাঠফাঁটা রোদে মানুষের হাঁসফাঁস করা গরমে অঝোর ধারায় বৃষ্টি-বর্ষণের জন্য প্রতীক্ষার বাসা বাঁধছে।গত মঙ্গলবার বর্ষার নবধারা জলের সঙ্গে সঙ্গে নেচে ওঠেছে প্রকৃতি ও জনজীবন। নতুন প্রাণের আনন্দে অঙ্কুরিত এখন গাছপালা ও ফসলের মাঠ। গাঢ় সবুজ পাতার ফাঁক গলিয়ে গাছে গাছে কদম ফুটেছে। তীব্র তাপদাহে দেহে স্বস্তির ছোঁয়া নিয়ে হাজির হয়েছে আষাঢ। 


কদম ফুলকে বলা হয় বর্ষার দূত। বর্ষার আগমনের আগেই হাজির হয় কদম ফুল। এ জেলার প্রকৃতিতে বর্ষার রূপলাবণ্য ফুটে উঠেছে। প্রকৃতিতে এনে দিয়েছে নজরকড়া সৌন্দর্য। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গ্রাম কিংবা শহরের সর্বত্রই বর্ষার কয়েক দিন আগেই নিজেদের মেলে ধরেছে আপন মহিমায় কদম ফুল। কিন্তু বাংলার প্রকৃতি থেকে কদম ফুল যেন হারিয়ে যাচ্ছে। কদমগাছ এখন আর তেমন চোখে পড়ে না। তবে এলাকার সড়কের ধারে বসতবাড়ি আনাচে-কানাচে,পুকুর পাড়ে অযত্নে অবহেলায় বেড়ে উঠা কিছু কদম গাছ চোখে পড়ে। এমন দিনে এসব জায়গার ফুটন্ত কদম ফুলের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে।


 প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক ও চ্যানেল আই স্টাফ রিপোর্টার, ফেরদৌস রবিন বলেন, আগে বাড়ির আঙিনায় ও রাস্তায় দু’পাশে কদম গাছ ছিল চোখে পড়ার মতো। গ্রামের দুরন্ত শিশু-কিশোররা কদম তলায় কদম ফুল নিয়ে খেলা করত। কিন্তু আজ ধীরে ধীরে তা একেবারেই হারিয়ে যেতে চলেছে। বৃষ্টিতে ভিজে সেই দুরন্তপনা শিশু-কিশোরদের কদম ফুল সংগ্রহ করা চোখে পড়েনা। জেলার ফার্নিচার ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, কদম কাঠ খুবই কম দামি হওয়ায় মানুষ আর কদম ফুলের গাছ লাগায় না। আগে দিয়াশলাই তৈরিতে ব্যবহার করা হলেও এখন তেমনটা নেই। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, মানুষ লাভজনক গাছপালা রোপণের দিকে ঝুঁকছে। তবে প্রকৃতির ঐতিহ্য রক্ষায় ব্যক্তি উদ্যেগে অন্য গাছের পাশাপাশি কদম গাছ রোপণ করা প্রয়োজন। কদম ছাড়া বর্ষা একেবারেই বেমানান।

আরও খবর