নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিল্প কারখানার দূষিত বর্জে মারা যাচ্ছে ফুলজোড় নদীর মাছ


কয়েকদিন যাবত উজান থেকে ভেসে আসা শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীর পানিতে মারা যাচ্ছে খাচায় চাষ করা মাছ সহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী। এই বিষয়ে জেলা প্রশাসক মীর মাহবুব রহমান জানান পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসন যৌথভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ শেষে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবং পরিবেশ অধিদপ্তরের এন্ফোর্সমেন্ট টিমকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা সরোজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জনস্বার্থে এলাকাবাসীকে মাইকিং এর মাধ্যমে নদীর পানি ব্যবহার ও ভেসে ওঠা মরা মাছ না খাওয়ার জন্য বলা হয়েছে। নদীর বিষাক্ত পানি খেয়ে দুটি গরু মারা গিয়েছে। জেলা প্রশাসক জানান বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার সকাল ১১টায় ঢাকা বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ডে ক্ষতিগ্রস্থ ৭০ জন মাছ চাষী তাদের প্রায় ১৪ কোটি টাকার মাছের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।


নলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার হোসেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ বকুল, ইউপি সদস্য গাজী আব্দুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, মাছ চাষী মাহবুবুর রহমান মিঠু, সহিদুল ইসলাম সহ আরো অনেকে।


এ সময় বক্তারা বলেন, শেরপুর উপজেলার এস.আর কেমিক্যাল ও মজুমদার ফুড প্রোডাক্ট এর দূষিত বর্জ্যের কারণে ফুলজোড় নদীতে ৭০ জন খাচায় মাছ চাষীদের প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের দাবি ও নদী দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা 



আরও খবর