নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিন আনা দিন খাওয়া মানুষগুলো আজ বিএনপির পতাকাতলে শিমুল বিশ্বাস।


বেগম খালেদা জিয়া'র বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এই সরকার আজ ভোট চোর হিসেবে পরিচিতি পেয়েছে। এই ভোট চোরের নেতৃত্বে বাংলাদেশে আর ভোট (নির্বাচন) করা হবেনা। 

তিনি দ্রব্যমূল্যের উর্ধগতির দিকে ইঙ্গিত করে বলেন, আজ জিনিসপত্রের এতো দাম যে বাজারে গেলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা প্রতিনিয়ত কান্না করে ফিরে আসে। 

শুক্রবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিমুল বিশ্বাস বলেন, গরীব দু:খী, অত্যাচারীত, দিন আনা দিন খাওয়া মানুষগুলো আজ বিএনপির পতাকাতলে। তারা এই সরকারকে আর চায়না, কিন্তু একমাত্র ঘুষখোর, দূর্নীতিবাজ ও লুটেরা-রা আ.লীগের পতাকাতলে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি কারাগার বিএনপির নেতাকর্মী দিয়ে পূর্ণ। নেতাকর্মীদের কারাগারে ঢুকিয়ে নির্যাতন করছেন সরকার।

তিনি পুলিশকে উদ্যেশ্য করে বলেন, পরিবর্তনকে বাধা দিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই নন্দিত হয়েছে। তিনি বলেন, এই সিরাজগঞ্জ ছিল একসময় আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। সিরাজগঞ্জের মানুষ আবারও উজ্জীবিত হয়েছে। এই সিরাজগঞ্জকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়।

শিমুল বিশ্বাস বলেন, পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। হাসিনার বিদায় ঘন্টা বেঁজে গেছে। এই হাসিনার পতনের পর যেন শক্তিশালী ও সুন্দর বাংলাদেশকে গড়তে পারি এখন সবাইকে সেই প্রস্তুতি নিতে হবে। আগামী পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে, সেখানে আপনাদের নেতৃত্ব দিতে হবে। এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে। আগামী দিনের লড়াইয়ে বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ. সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান, নির্বাহী সদস্য সিমকী ইমাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন-সম্পাদক ভিপি শামিম খান,যুগ্ন-সম্পাদক নূর কাইয়ুম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, প্রমুখ বক্তব্য রাখেন।

জনসভায় জেলা বিএনপি, সহযোগী অঙ্গসংগঠন ও সকল উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর