মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সিরাজগঞ্জের নদী ভাঙ্গনে আতঙ্কিত কয়েক গ্রামের মানুষ

ষাটোর্ধ্ব সুফিয়া খাতুন স্বামী মৃত সোবাহান সরকার, তার ৫টি ছেলে সন্তান রয়েছে। সবাই ঢাকা কর্ম করে। ১১ বছর আগে স্বামী মারা গিয়েছেন। ৫ সন্তানের কেউ ১০ বছর দেখতে আসেন না। শাহজাদপুরের ব্রাহ্মণ গ্রামে তার বসবাস। নদী ভাঙ্গনের একমাত্র সম্বল ভিটে হারিয়েছেন। চোখে মুখে ভাঙন আতঙ্ক বয়ে বেড়াচ্ছেন। 

তিনি জানান, গত ১৫ দিনে ব্রাহ্মণ গ্রামের প্রায় বেশ কয়েকটি ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে যা সহায়সম্বল ছিল তাই নিয়ে নদীর পাড়ে ছাপরি ঘর তুলে রয়েছি। স্বামী সন্তান না থাকায় তিন বেলা খাবার জোটে না, আল্লাহ যা মাপায় তাই খেয়ে দেয়ে বেঁচে আছি।

প্রতিনিয়ত যমুনার সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। বর্তমানে যে জায়গাটিতে বসবাস করেন সেখানেও আবার ভাঙ্গন শুরু হয়েছে। বসতবাড়ি হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটছে তার। সুফিয়া খাতুনের মত এই গ্রামে বহু পরিবারের মধ্যে দেখা দিয়েছে ভাঙ্গন আতঙ্ক।

যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙ্গন গত ১৫ দিনে বেশ কয়েকটি বসতবাড়ি গাছপালা ফসলি জমিন নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে।এতে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

এনায়েতপুর স্পার বাঁধ এলাকা থেকে দক্ষিণে পাঁচিল পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় গত প্রায় দেড় যুগ ধরে ভাঙন চলছে।

এ বিষয়ে ব্রাহ্মনগ্রামের হারুন বেপারী বলেন, ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের উদাসিনতায় ব্রাহ্মনগ্রাম সহ আড়কান্দির বহু ঘরবাড়ি চোখের সামনে বিলীন হয়েছে। সমৃদ্ধ পরিবার গুলো এখন পথে বসেছে। সাড়ে ৬ শ কোটি টাকার কাজ চলছে, অথচ কোন বস্তা ডাম্পিং কিংবা প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।

এদিকে এলাকাবাসী জানান, নদী পাড়ে বস্তা ভর্তি করে রেখেছে ঠিকাদার, এটা লোক দেখানো। পাউবো কর্মকর্তারা অনুমতি না দিলে ডাম্পিং করা যাবে না। এরমধ্যে আমাদের বাড়ি ঘর নদীতে চলে যাচ্ছে। পরে বস্তা দিয়ে কি করবো। সাড়ে ৬ শ কোটি টাকার প্রকল্প নিয়ে তামাশা করা হচ্ছে। কাজের কাজ হচ্ছে না। এটা লুটপাটের পায়তারা বলে ক্ষতিগ্রস্থরা ক্ষোভ প্রকাশ করেন।

এবিষয়ে বক্তব্য নিতে বারবার চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, দুই পাশে জিও ব্যাগ দিয়ে কাজ চলমান রয়েছে। এবং জিও টিউব সংযোজন করা হয়েছে। ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। ভাঙ্গন রোধের সবরকম ব্যবস্থা নেয়া হচ্ছে। সম্প্রতি চৌহালীতে আমাদের একটা প্রকল্প অনুমোদিত হয়েছে। এবং সেই প্রকল্পের কাজ অতি শীঘ্রই শুরু হবে। এবং ভাঙ্গন রোধ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

আরও খবর