নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নড়িয়ার মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা ৩১টি বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত

শরীয়তপুরের নড়িয়ার মর্ডান ফ্যান্টাসি কিংডম এন্ড মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা দশ প্রজাতির ৩১টি বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার কলুকাঠি এলাকায় দিনব্যাপী বনবিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট যৌথ অভিযান চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার ও অবমুক্ত করেন। 

বনবিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, উপজেলার কলুকাঠি এলাকায় মর্ডান ফ্যান্টাসি কিংডম এন্ড মিনি চিড়িয়াখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী খাচায় প্রদর্শনের জন্য রাখা হয়েছিলো। এরমধ্যে ভাল্লুক, মিঠা পানির কুমির, বার্মিজ অজগর, সজারু, মেছো বিড়াল, কালিম পাখি, ঘুঘু পাখি, বালি হাঁস রয়েছে। যা বন্যপ্রাণী আইন ২০১২ অনুযায়ী অনুমতি ব্যতীত সংগ্রহ, দখলে রাখা, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি অবগত হলে অভিযান চালায় বনবিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন যৌথ ইউনিট। অভিযানে ১০ প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত বন্যপ্রাণীর কিছু সাফারি পার্ক গাজীপুরে নিয়ে যাওয়া হয় এবং কিছু পাখি অবমুক্ত করা হয়। 

মর্ডান ফ্যান্টাসি কিংডম এন্ড মিনি চিড়িয়াখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, বন্যপ্রাণী গুলো এভাবে রাখা যাবে না বিষয়টি আমাদের জানা ছিলো না। যদি জানতাম তাহলে আমরা ছেড়ে দিতাম। আজ ওনারা এসে আমাদের অবগত করার পর আমরা এসব প্রাণী তাদের হাতে তুলে দিয়েছি। 

এ ব্যাপারে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথিন্দ্র কুমার বিশ্বাস বলেন, আমাদের কাছে তথ্য ছিলো এখানে অবৈধভাবে দশ প্রজাতির ৩১ টি বিভিন্ন বন্যপ্রাণী খাঁচায় বন্দীরত অবস্থায় প্রদর্শন করা হচ্ছিল। সংরক্ষণ নিরাপত্তা আইন অনুযায়ী সে সকল বন্যপ্রাণী আমরা উদ্ধার করেছি। কিছু প্রাণী গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে এবং কিছু অবমুক্ত করা হয়েছে।

Tag
আরও খবর