নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা ও ইভটিজিংয়ের প্রতিবাদে সুরেশ্বর-ইছাপাশায় মানববন্ধন

নড়িয়া উপজেলার সুরেশ্বর-ইছাপাশা গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশকেও অশান্ত করে তোলে। সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং ইছাপাশা ও পশ্চিম সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার শিকার হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া, তাদের ওপর শারীরিক হামলা এবং ইভটিজিংয়ের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি, এবং পরীক্ষার নির্ধারিত সময়ও শেষ হয়ে গেছে।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের অভিভাবক এবং ইছাপাশা ও পশ্চিম সুরেশ্বর গ্রামের সর্বস্তরের জনগণ একটি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা জানান, এ ধরনের সহিংসতা এবং অপ্রীতিকর আচরণ শুধু শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক প্রভাব ফেলছে না, এটি শিক্ষার পরিবেশকেও চরমভাবে ব্যাহত করছে।

তবে সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে তিনি জানান, যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন।

মানববন্ধনে উপস্থিত জনগণ প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে না। পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার এবং ইভটিজিংসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয়রা আরও জানান, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সুরক্ষিত রাখতে হবে।

সুরেশ্বর-ইছাপাশায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে প্রশাসনের দিক থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখন সময়ের অপেক্ষা।

Tag
আরও খবর