নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় নাসির উদ্দিন আহমেদ নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর আগে বিকালে মোক্তারের চরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে স্থানীয় জনসাধারন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভা শেষে বাড়ি ফেরা পথে তার ওপর হামলা করা হয়। নাসির উদ্দিন আহমেদ নড়িয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক।

আহত নাসির উদ্দিন জানান, পদ্মা নদীতে দীর্ঘদিন যাবত কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ী রাতের আধারে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এভাবে চলতে থাকলে পদ্মা নদীতে আবারও ভাঙনের দেখা দিবে। তাই পদ্ম নদীর বেড়িবাঁধ রক্ষার স্বার্থে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বালু উত্তোলনের প্রতিবাদেন ড়িয়া ও জাজিরা পদ্মার তীরবর্তী এলাকায় প্রতিবাদ সভা করে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভা শেষে বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চোকদার ও ফজল মাদবরের নেতৃত্বে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ দলবল নিয়ে অতর্কিতভাবে নাসির উদ্দিন আহমেদের ওপর হামলা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় স্থানীয়রা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আহত নড়িয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক নাসির উদ্দিন আহমেদ বলেন, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা শেষে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চৌকদার ও ফজল মাদবরের নেতৃত্বে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ দলবল নিয়ে অতর্কিতভাবে নাসির উদ্দিন আহমেদের ওপর হামলা করেছে। অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যহত থাকবে। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। হামলাকারী অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি বলেন, পদ্মার বেড়িবাঁধ রক্ষার স্বার্থে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা নাসির উদ্দিনের ওপর এই এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নড়িয়া উপজেলা বিএনপি’র বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নাসির উদ্দিনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারী ও ইন্দনদাতাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর