নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শরীয়তপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন



জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে শরীয়তপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবার রহমান, জেলা ইপিআই সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম।


সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ জানান, জেলায় ১ হাজার ৬১৯টি কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৭৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ০ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৯ হাজার ২৭৩। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৭৯১।


এ ক্যাম্পেইনে ৪ হাজার ৬৭ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী, এনজিও কর্মী, সিএইচসিপি, সুপারভাইজার এবং স্বেচ্ছাসেবক কাজ করবেন।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শরীয়তপুর প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর