নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: এনামুল হক শামীম

রীয়তপুর প্রতিনিধি:


শরীয়তপুর-২ এর সংসদ ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস শুরু করেছে। এই আগুন সন্ত্রাস রুখে দিতে যুবলীগই যথেষ্ট। তাদের সব ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগকে মাঠে থাকতে হবে। আর 

আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।



শনিবার (১১ নভেম্বর) শরীয়তপুর নড়িয়া উপজেলা ও সখিপুর থানা যুবলীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত দেশপ্রেমী যুবরাই বাংলার সংশয়-সংকটে ছিনিয়ে এনেছে উজ্জ্বল আলোর দিশা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের বড় অংশ ছিল তরুণ-যুবসমাজ। এজন্য যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শের নীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও নীতি নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। যুবলীগের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব ধারণ করে সততা ও আদর্শ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে হবে।


প্রতিষ্ঠাতার পর থেকে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। যুবলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি যুবলীগের নেতা-কর্মীর মনে রাখতে হবে। যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে এমনভাবে আচরণ করা উচিত যাতে এ সংগঠন একটা মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে আস্থা অর্জন করে চলতে পারে। কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, ‘যুব সমাজ আমাদের ভবিষ্যৎ’।


শেখ হাসিনার নেতৃত্বে আজকের যুব সমাজ শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা পেয়েছে। এমনটি উল্লেখ করে শামীম বলেন, আমরা যে যুবলীগকে স্বপ্ন দেখি, সেই যুবলীগ সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার দৃঢ় শপথ নিয়েই যুবলীগকে এগিয়ে যেতে হবে। আজ বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। 


তিনি বলেন, যুবলীগের আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। যুবলীগ স্বৈরাচারী এরশাদ ও খুনি খালেদা জিয়ার দুঃশাসনের ইতিহাস রয়েছে। তেমনি যুবলীগ মানবতার পাশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছে। রাজপথ দখলে রেখেই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে কাজ হবে।


অনুষ্ঠানে নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ আরও অনেকে বক্তৃতা করেন।

Tag
আরও খবর