নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ উদ্বোধন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়।

ওয়াইল্ডটিমের আয়োজনে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি বক্তব্যে বনজীবিদের বন আইন সম্পর্কে ধারণা দেন এবং সুন্দরবন সুরক্ষায় ভূমিকা রাখতে আহব্বান জানান।
 বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শিক্ষক রনজিৎ কুমার বর্মন। প্রশিক্ষণ সহায়কের বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার মোঃ আবু জাফর ও ফিল্ড ফ্যাসিলিটেটর সনজিৎ মন্ডল। এক শত পঞ্চাশ জন বনজীবির অংশ গ্রহণে প্রশিক্ষণে বন আইন, বনজীবিদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, বন্য প্রাণী দ্বারা আহত ও নিহতদের ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া,বাঘে মানুষে দ্বন্ধ কমিয়ে আনা,বনজীবিদের টেকসই উপায়ে বনজ সম্পদ আহরণে উৎসাহিতকরা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে বনজীবিদের মধ্যে ফাষ্ট এইড উপকরণ প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বনজীবি জামিলা খাতুন, বিমল মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ।


Tag
আরও খবর