নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে জাল টাকা তৈরীর সরঞ্জাম ,টাকা সহ এক প্রতারক আটক

শ্যামনগরে যৌথ অভিযানে আটক প্রতারক।

শ্যামনগরে জাল টাকা তৈরীর সরঞ্জাম ,টাকা সহ এক প্রতারক আটক
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ-   সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাল টাকা তৈরির সরঞ্জাম এবং জাল টাকাসহ এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির ঘোলা এলাকায় র‌্যাব এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতারক এবাদুল সরদারকে গ্রেফতার করে।

এসময় ১৪ হাজার জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত এবাদুল সরদার ঘোলা গ্রামের গোলাম হোসেন সরদারের ছেলে।

 থানা পুলিশ জানায়, যশোরের ঝিকরগাছা এলাকার মৃত আলতাফ হোসেন মোড়লের ছেলে আলি হোসেন সেন্টুর পূর্ব পরিচিত একই এলাকার খলিলুর রহমানের ছেলে বাবলুর মাধ্যমে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির ঘোলা গ্রামের এবাদুল সরদার এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেন সরদারের ছেলে গোলাম হোসেন সরদারের সাথে পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে এবাদুল ও গোলাম হোসেন সহ অন্যান্যরা কেমিক্যাল দিয়ে টাকা দ্বিগুন করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখাতে থাকে। তাদের প্রলোভনে পড়ে প্রথমে সেন্টু ৭লক্ষ টাকা এবং তার বন্ধু আবুল কাশেম ৮লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করে।

 টাকা ফেরত চাইলে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শণ করতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগী আলি হোসেন সেন্টুর অভিযোগের ভিত্তিতে র‌্যাব এবং পুলিশ কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এবাদুলকে গ্রেফতার করা হয়। এসময় এবাদুলের ঘর তল্লাশী করে প্রতারনার কাজে ব্যবহৃত জাল ১৪ হাজার টাকা, ১টি প্লাস্টিকের মাঝারী কৌটা, ৩টি প্লাস্টিকের বোতল, ছোট কাচের শিশিসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এঘটনায় আলী হোসেন সেন্টু বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৯।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১ জন আসামীকে আটক করা হয়েছে।
ছবি-  শ্যামনগরে যৌথ অভিযানে আটক প্রতারক।  


Tag
আরও খবর